ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর চারজন মেজরকে সোমবার দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দুজন উপ-সচিবসহ কোস্টগার্ডের কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব বদলির আদেশ দেয়।
দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পাওয়া চার সেনা কর্মকর্তা হলেন- মেজর রাশেদ আলী, মেজর জুলফিকার আলী মজুমদার, মেজর মুস্তাইন জহির ও মেজর শফিউল আযম।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব আসাদুল হককে বায়তুল মোকাররম মসজিদ স
bdnews24