২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন খুলনা চেম্বারের সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা

খুলনা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সাহারুজ্জামান মোর্ত্তজা পাসপোর্ট আইনের মামলায় জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 10:03 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

খুলনা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সাহারুজ্জামান মোর্ত্তজা পাসপোর্ট আইনের মামলায় জামিন পেয়েছেন। সোমবার খুলনা মহানগর হাকিম গোলাম রহমান তার জামিন মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক জামিল হোসেন জানান, সাহারুজ্জামান মোর্ত্তজাকে সোমবার খুলনার মহানগর হাকিম আদালতে হাজির করে ৫ দিনের রিমাণ্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে হাকিম গোলাম রহমান রিমাণ্ডের আবেদন না মঞ্জুর করেন। এসময় মোর্ত্তজার পক্ষে অ্যাডভোকেট মঞ্জুর-উল-আল, অ্যাডভোকেট শেখ মাসুদ হোসেন রনিসহ অর্ধশতাধিক আইনজীবী জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত মোর্ত্তজার জামিন মঞ্জুর করেন। গত ২৯ জুন সন্ধ্যায় নগরীর হাসপাতাল ঘাট এলাকার নিজের বাসা থেকে মোর্ত্তজাকে গ্রেপ্তার করে খুলনা সদর থানা পুলিশ। নিজের নামে দুটি পাসপোর্ট রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৫৫৯ ঘ.