২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ইরানি জাহাজ ডোবার উপক্রম

বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় ইরানি পতাকাবাহী একটি জাহাজ ডোবার উপক্রম হয়েছে। যান্ত্রিক ত্র"টির কারণে এমভি মীর দামাদ নামে ওই জাহাজটির ইঞ্জিন রুমে পানি ঢুকছে। জাহাজটি উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জাহাজটিতে চার জন বাংলাদেশী রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 02:20 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

বাগেরহাট, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় ইরানি পতাকাবাহী একটি জাহাজ ডোবার উপক্রম হয়েছে। যান্ত্রিক ত্র"টির কারণে এমভি মীর দামাদ নামে ওই জাহাজটির ইঞ্জিন রুমে পানি ঢুকছে। জাহাজটি উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জাহাজটিতে চার জন বাংলাদেশী রয়েছেন। জাহাজটির বাংলাদেশী এজেন্ট চট্টগ্রামের বিএস কার্গো এজেন্সির সহকারী ব্যবস্থাপক নুরুল কবির জানান, ১০০ মিটার দৈর্ঘ্যরে ওই জাহাজ ৯১টি কন্টেইনার নিয়ে গত ২৮ জুন চট্টগ্রাম বন্দর থেকে ভারতের চেন্নাই (মাদ্রাজ) বন্দরের উদ্দেশে রওনা হয়। রোববার ভোররাতে জাহাজটিতে সমস্যা দেখা দেয়। এটি এখন মংলার হিরণ পয়েন্ট থেকে ৬০ নটিকাল মাইল দূরে সাগরে নোঙর ফেলে রয়েছে। জাহাজটির এজেন্ট ও মংলা বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, এর ইঞ্জিন রুমের বার্বি পাম্প লিক করায় জাহাজে পানি ঢুকছে। নিজস্ব সাকশন পাইপ দিয়ে পানি বের করে জাহাজটিকে নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছেন জাহাজ পরিচালনাকারী ক্রুরা। নূরুল কবীর জানান, জাহাজের বাংলাদেশী ক্যাপ্টেন গাজী আব্দুল আলীর সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। পানি নিষ্কাশনে সাকশন পাইপগুলোকে কার্যকর রাখার স্বার্থে জাহাজে ব্ল্যাক আউট করে নোঙর করা হয়েছে। রোববার ভোরে জাহাজের ক্যাপ্টেনের বেতার বার্তা (এসওএস) পেয়ে বাগেরহাটের মংলা নৌ-ঘাঁটি থেকে অফসোর পেট্রল ভ্যাসেল (ওপিভি) বিএনএস করতোয়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। নুরুল কবীর জানান, জাহাজে অবস্থানরত ১৭ জন নাবিক ও ক্রু'র মধ্যে ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড অফিসার ও থার্ড ইঞ্জিনিয়ার বাংলাদেশী নাগরিক। অন্যরা বিদেশি। তবে তিনি ক্যাপ্টেন গাজী আব্দুল আলী ছাড়া অপর তিন বাংলাদেশী অফিসারের নাম জানাতে পারেননি। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আশরাফ মোহম্মদ ইকবাল জানান, রোববার ভোরে জাহাজ থেকে জরুরি বার্তা পেয়ে মংলা বন্দর কর্তৃপক্ষ নৌ-বাহিনীকে বিষয়টি অবহিত করে। সকাল ১১টার দিকে নৌ-বাহিনীর জাহাজ বিএনএস করতোয়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০১৯ ঘ.