২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দোকানপাট আটটা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেবে সরকার

দেশের সব বিপণি বিতান বন্ধ রাখার সরকারি আদেশ সাতটা থেকে বাড়িয়ে আটটা পর্যন্ত করার নীতিগতভাবে সম্মত হয়েছে সরকার। রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা তপন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন," আগামী শনিবার অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আটটা পর্যন্ত দোকানপাট খোলা রাখার বিষয়টি চূড়ান্ত করা হবে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই দোকানপাট আটটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হবে ।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 08:45 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দেশের সব বিপণি বিতান বন্ধ রাখার সরকারি আদেশ সাতটা থেকে বাড়িয়ে আটটা পর্যন্ত করার নীতিগতভাবে সম্মত হয়েছে সরকার। রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা তপন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন," আগামী শনিবার অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আটটা পর্যন্ত দোকানপাট খোলা রাখার বিষয়টি চূড়ান্ত করা হবে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই দোকানপাট আটটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হবে ।" তিনি বলেন, সন্ধ্যা সাতটা থেকে সব মার্কেট ও বিপণি বিতান বন্ধ রাখার কারণে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের এ নির্দেশ মেনে নিয়েছিল। তবে অনেকদিন থেকেই আটটা পর্যন্ত দোকানপাট খোলা রাখার জন্য মালিক সমিতির নেতৃবৃন্দরা অনুরোধ জানিয়েছিল বলে জানান তপন চৌধুরী। এক প্রশ্নের জবাবে তপন চৌধুরী বলেন, সাতটা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার কারণে প্রতিদিন পিক আওয়ারে ৩০০-৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়েছে। দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান বলেন, দোকানপাট আটটা পর্যন্ত খোলা রাখলে ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে। এক ঘন্টা বাড়ার কারণে প্রতিদিন মোট বিক্রির পরিমাণ ৩০ শতাংশ বাড়বে বলে মনে করেন তিনি। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গত ২৫ ফেব্র"য়ারি সন্ধ্যা সাতটা থেকে দেশের সব মার্কেট এবং বিপণি বিতান বন্ধ রাখার সরকারি আদেশ কার্যকর হয়। এ আদেশের ফলে দেশের সব মেগাশপ, শপিংমল, বিপণি বিতান, মার্কেট এবং রাস্তার দোকানপাট সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ থাকে। তবে কাঁচাবাজার, পাড়া-মহল্লার ছোট দোকান, ওষুধের দোকান, রেস্তোরাঁসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের আওতায় ছিলনা। ১৮ ফেব্র"য়ারি জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে সরকারের অনুরোধের প্রেক্ষিতে দোকান মালিক সমিতি দোকানপাট সাতটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/আরএ/জিএনএ/১৪৩৪ ঘ.