২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে দেখতে প্যারোলে মুক্তি পেয়েছেন শেখ সেলিম

মাকে শেষবারের মতো দেখতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। উপ-কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারের নির্দেশে শেখ সেলিমকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মায়ের জানাজা ও দাফন শেষ হলেই তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হবে। এর আগে বিকেলে স্বরাষ্ট্রসচিব আব্দুল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখ সেলিমকে প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। জানাজা সম্পন্ন হওয়া পর্যন্ত তিনি মুক্ত অবস্থায় থাকবেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--মাকে শেষবারের মতো দেখতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। (আরও তথ্যসহ) উপ-কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারের নির্দেশে শেখ সেলিমকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মায়ের জানাজা ও দাফন শেষ হলেই তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হবে। এর আগে বিকেলে স্বরাষ্ট্রসচিব আব্দুল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখ সেলিমকে প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। জানাজা সম্পন্ন হওয়া পর্যন্ত তিনি মুক্ত অবস্থায় থাকবেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে শেখ সেলিমকে বনানীতে তার বাসায় নিয়ে যাওয়া হয়। প্রিজন ভ্যানের সামনে ও পেছনে মোট চারটি পুলিশের গাড়ির নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। দুপুরে শেখ সেলিমের মা আছিয়া খাতুন গুলশানের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বড় বোন, শেখ হাসিনার ফুফু আছিয়া খাতুন তিন মেয়ে, দুই ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। শেখ সেলিম চাঁজাবাজি মামলায় বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ আছেন। তার স্ত্রী দুপুরে স্বরাষ্ট্রসচিব বরাবর স্বামীকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমএইচএস/্এএনএস/এসএম/এমএইচবি/১৯২২ ঘ.