মৌলভীবাজার, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের কামাসিদ গ্রামে একটি ডোবা থেকে বুধবার দুপুরে ফুলেছা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিন সন্তানের জননী ফুলেছা বেগম ছত্রাবট গ্রামের দিনমজুর কাপ্তান মিয়ার স্ত্রী।
কাপ্তান মিয়া জানান, তার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব আধা কিলোমিটার। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী ফুলেছা ঘরে নেই। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। সকাল ১০টার দিকে শ্বশুর বাড়ির পাশের একটি ডোবায় লাশ পড়ে আছে খবর পেয়ে তিনি পুলিশকে খবর পাঠান।
তিনি দাবি করেন, ফুলেছা অপ্রকৃতস্থ' ছিল।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, বেলা ২টায় তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠান।
প্রাথমিক পর্যায়ে এ ব্যাপারে অপমৃত্যু মালমা রুজু হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/২১১২ ঘ.
bdnews24