ভোলা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ভোলা প্রতিনিধি এবং দৈনিক বরিশাল বার্তার ভোলা ব্যুরো প্রধান আহাদ চৌধুরী তুহীনকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সভা করেছেন ভোলার সাংবাদিকরা।
মঙ্গলবার বিকালে ভোলা প্রেসক্লাবে আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাব সেক্রেটারি হুমায়ুন কবীর, প্রথম আলো প্রতিনিধি ফরিদ হোসেন বাবুল, সমকাল প্রতিনিধি নাসির লিটন, নয়াদিগন্তের প্রতিনিধি শাহাদাত শাহীন, বিটিভির প্রতিনিধি নজরুল হক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ইউনুস শরীফ, বরিশাল বার্তার জিলান মাহমুদ প্রমুখ।
সভায় বক্তারা আহাদ চৌধুরীকে হুমকি দেওয়ার তীব্র নিন্দা এবং হুমকিদাতা ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা বেগমের ছেলে সাইফুল ইসলামকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
দৈনিক বরিশাল বার্তায় স
bdnews24