ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশকে মিয়ানমারে ৪০ বছরের জন্য একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিবেশি দেশটি।
রোববার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, "জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি প্রস্তাব মিয়ানমারের পক্ষ থেকে আমরা পেয়েছি। এ ব্যাপারে আলোচনার জন্য আগামী মাসে বিদ্যুৎ সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ানমার যাবে।"
উপদেষ্টা জানান, এতে ৪০ বছরের জন্য একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ৩০ বছর ৩০ শতাংশ রয়ালিটি পরের দশ বছর ৫ শতাংশ রয়ালিটি এবং ৪০ বছর শেষে পুরো প্রকল্পটি মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/আরএ/জিএনএ/১৭২০ ঘ.
bdnews24