২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্বাভাবিক অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে: ড. কামাল

দেশে জরুরি অবস্থা চলছে, এ অবস্থা অস্বাভাবিক। এ থেকে জাতিকে মুক্ত করতে হবে। এ কথা বলেছেন ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 10:11 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

নরসিংদী, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে জরুরি অবস্থা চলছে, এ অবস্থা অস্বাভাবিক। এ থেকে জাতিকে মুক্ত করতে হবে। এ কথা বলেছেন ড. কামাল হোসেন। রোববার সকালে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সঠিক ভোটার তালিকা। তাই ভোটার হওয়ার বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। এর পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে সঠিক রাজনীতিবিদদের নির্বাচিত করার আহ্বান জানান তিনি। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা চাই আগামী সংসদ হবে একটি কার্যকর সংসদ। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাজাহান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বদরুদ্দোজা জিলু, বশিরুল কাদের, এম এম আলতাফ হোসেন প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১০ ঘ.