২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক মহিলার (৫০) মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ী পুলিশ বক্সের উপ-পরিদর্শক আহাদ জানান, রাত ১০টার দিকে যাত্রাবাড়ী পুলিশ বক্সের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ওই মহিলা (৫০) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 02:36 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক মহিলার (৫০) মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ী পুলিশ বক্সের উপ-পরিদর্শক আহাদ জানান, রাত ১০টার দিকে যাত্রাবাড়ী পুলিশ বক্সের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ওই মহিলা (৫০) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপ-পরিদর্শক আহাদ জানান, নিহতের পরনে সুতির ছাপা শাড়ি ছিল। এ ঘটনায় যাত্রাবড়ি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমকে/জেকে/০১৩০ ঘ.