ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কমিশন যাতে আরো স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়।
এ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন শনিবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান সরকার স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর আইন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।"
তিনি আরো বলেন, "আইন মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়া তৈরি করে তা অনুমোদনের জন্য শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে।"
এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, "নির্বাচন কমিশন সচিবালয় বর্তমানে প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে। কমিশন যাতে আরো স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করতেই স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।"
প্রসঙ্গত, স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে স
bdnews24