২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে জাল টাকার কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

রাজধানীর মিরপুরে জাল টাকা ও সার্টিফিকেট তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, সার্টিফিকেট ও কারখানার সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 03:31 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে জাল টাকা ও সার্টিফিকেট তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, সার্টিফিকেট ও কারখানার সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। র‌্যাব সদর দপ্তরের কমান্ডার আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব-৪ এর একটি বিশেষ দল মঙ্গলবার রাত দুইটার দিকে মিরপুর দুই নম্বার সেকশনে বড়বাগের একটি বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ জাল নোট, বিভিন্ন প্রতিষ্ঠানের সনদপত্র, জাল নোট, সনদ তৈরির সরঞ্জাম ও রাসয়নিকদ্রব্যসহ হাসিবুর রহমান (২৮), মো. ইমাম হোসেন (৩৫) ও আব্দুল জলিল (৩০) নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময়ে কয়েক কোটি টাকার জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/এমএইচবি/২০৫২ ঘ.