২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'নিয়তি'র কথা বলে আদালতে কাঁদলেন মীর নাছির

'পরিবারের তিনজন কবরে, দুইজন জেলে, মেয়ে লন্ডনে খরচের অভাবে আত্মীয়ের বাসায় আশ্রিত আর ছেলের বউ ২২ দিনের বাচ্চা নিয়ে এখানে-সেখানে ঘুরছে। এই আমার নিয়তি।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- 'পরিবারের তিনজন কবরে, দুইজন জেলে, মেয়ে লন্ডনে খরচের অভাবে আত্মীয়ের বাসায় আশ্রিত আর ছেলের বউ ২২ দিনের বাচ্চা নিয়ে এখানে-সেখানে ঘুরছে। এই আমার নিয়তি।' বুধবার বিশেষ জজ আদালতে নিজের ভাগ্য বির্পযয়ের এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে ৩৪২ ধারায় এদিন তার জবানবন্দি নেওয়া হয়। ২০০৫ সালে সৌদি আরবে এক সড়ক দূর্ঘটনায় মীর নাছিরের স্ত্রী, বড় বোন এবং বড় মেয়ে মারা যায়। তিনি নিজেও মারাত্মক আহত হন। গত ৬ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক শারমীন ফেরদৌসী বাদি হয়ে গুলশান থানায় মীর নাছির ও তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পত্তি অর্জনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২১০০ ঘ.