২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় স্ত্রী হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

বেতাগী উপজেলার দক্ষিণ ভোড়া গ্রামের মিনারা বেগমকে হত্যার অভিযোগে তার স্বামী গাফফার মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে বুধবার সকালে চার সন্তানের জননী মিনারা বেগমকে গাফফার বিশ্বাস কুপিয়ে হত্যা করে বলে গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে বেতাগী থানার উপপরিদর্শক আবদুল মান্নাফ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 10:24 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বরগুনা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বেতাগী উপজেলার দক্ষিণ ভোড়া গ্রামের মিনারা বেগমকে হত্যার অভিযোগে তার স্বামী গাফফার মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে বুধবার সকালে চার সন্তানের জননী মিনারা বেগমকে গাফফার বিশ্বাস কুপিয়ে হত্যা করে বলে গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে বেতাগী থানার উপপরিদর্শক আবদুল মান্নাফ জানান। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.