২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি জমি দখলের অভিযোগে তাসমিমা হোসেনের বিরুদ্ধে মামলা

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখলের অভিযোগে সাবেক সাংসদ তাসমিমা হোসেনের বিরুদ্ধে আশুলিয়ায় একটি মামলা হয়েছে। সওজ এর নির্বাহী প্রকৌশলী সুরুজ ইকবাল বাদি হয়ে মঙ্গলবার আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, তিনি তদন্ত শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

সাভার, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখলের অভিযোগে সাবেক সাংসদ তাসমিমা হোসেনের বিরুদ্ধে আশুলিয়ায় একটি মামলা হয়েছে। সওজ এর নির্বাহী প্রকৌশলী সুরুজ ইকবাল বাদি হয়ে মঙ্গলবার আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, তিনি তদন্ত শুরু করেছেন। তাসমিমা হোসেন সাবেক যোগাযোগমন্ত্রী ও জাতীয় পার্টির (মঞ্জু) প্রধান আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী। মামলায় অভিযোগ করা হয়, সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের গোবিন্দপুরে নবীনগর-কালিয়াকৈর সড়ক সংলগ্ন সওজ এর একটি জমি ১৯৯৫ সালে স্বামীর প্রভাব খাটিয়ে তাসমিমা হোসেন দখল করেন। পরে ২০০৫ সালে সেখানে স্থাপনা তোলেন তিনি। গত ২১ মে পুলিশের সহায়তায় সওজ ওই স্থাপনা ভাঙতে গেলে বাধা দেওয়া হয়। এ বিষয়ে কয়েকবার নোটিশ দেওয়া হলেও তাতে বিবাদী কর্ণপাত করেননি বলে এজাহারে উল্লেখ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএইচবি/২০৪৪ ঘ.