২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৫ ডাকাত আটক

জেলার শাহরাস্তি উপজেলার খেড়িহর সোনারগাঁ এলাকা থেকে সোমবার গভীর রাতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 11:18 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

চাঁদপুর, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলার শাহরাস্তি উপজেলার খেড়িহর সোনারগাঁ এলাকা থেকে সোমবার গভীর রাতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শাহরাস্তি থানার উপ -- পরিদর্শক মো. আবু জাহের জানান, আটককৃতদের কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো, হাজীগঞ্জ উপজেলার পূর্ব হরিপুর গ্রামের আমির হোসেন (৩০), শাহরাস্তি উপজেলার সূচিপাড়া এলাকার মাসুদ আলম (২৬), একই উপজেলার ছিকুটিয়া এলাকার মঞ্জুর আলম মিন্টু (৩১), নোয়াখালী জেলার দক্ষিণ পানিওয়ালা গ্রামের আবদুস সাত্তার (২৮) ও আবু কালাম দোনন্দি (২৭)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসি/১৭১০ ঘ.