২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন ও বাপ্পী ৩ দিনের রিমান্ডে, গণি কারাগারে

গাড়ির রেজিস্ট্রেশন জালিয়াতির মামলায় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে গুলশান থানা পুলিশ। এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকেও ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে অন্য একটি মামলায়। অন্যদিকে দুটো হত্যা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এছাড়া টানা ১৫ দিনের রিমান্ড শেষে সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণিকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 04:45 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাড়ির রেজিস্ট্রেশন জালিয়াতির মামলায় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে গুলশান থানা পুলিশ। এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকেও ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে অন্য একটি মামলায়। অন্যদিকে দুটো হত্যা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এছাড়া টানা ১৫ দিনের রিমান্ড শেষে সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণিকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে। গাড়ির রেজিস্ট্রেশন জালিয়াতির অভিযোগে দায়ের করা গুলশান থানার মামলায় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ঢাকা মহানগর মূখ্য হাকিম সেলিনা আক্তার। সালাউদ্দিন গত ১২ জানুয়ারি ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। ১ এপ্রিল তার বিরুদ্ধে গাড়ির রেজিস্ট্রেশন জালিয়াতির অভিযোগে মামলা করা হয়। সাংসদদের জন্য শুল্কমুক্ত কোটায় গাড়ি আমদানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ঢাকা মহানগর মূখ্য হাকিম জগন্নাথ দাশ খোকন। দুর্নীতি দমন কমিশন গত ৭ মার্চ এ মামলা দায়ের করে। এদিকে মতিঝিল থানায় দায়ের করা শাহজাহানপুর রেলওয়ে কলোনির রকিবুল ইসলাম হত্যা মামলা ও একই থানার আরিফ মোরশেদ খান হত্যা মামলায় মির্জা আব্বাসের আইনজীবীরা তার জামিনের আবেদন জানালে সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক দুটো আবেদনই খারিজ করে দিয়েছেন। ২০০৫ সালের ১৯ ডিসেম্বর শাজাহানপুরে একটি বিয়ের অনুষ্ঠানে রকিবুল ইসলামকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে রকিবুলের চাচা আব্দুল গফুর মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে ২০০৪ সালের ২৮ মার্চ শাহজাহানপুর ঝিল মসজিদ পুকুর পাড়ে আরিফ মোরশেদ খানকে হত্যার অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে একই থানায় আরেকটি হত্যা মামলা হয়। মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অসুস্থতার কারণে গত শক্রবার রাতে তাকে কারাগার থেকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ ফেব্র"য়ারি যৌথবাহিনী মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে। এদিকে সাবেক প্রধান বন সংরক্ষক ড. ওসমান গণিকে ১৫ দিনের রিমান্ড শেষে সোমবার আদালতে হাািজর করার পর মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করার পর হাকিম শফিক আনোয়ার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত ২৯ মে যৌথবাহিনী ওসমান গণির উত্তরার বাসায় তল্ল