২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও মামলা দিতে প্রাণ শরীফ আকিজের মালিকদের খোঁজা হচ্ছে: হাসিনা

শেখ হাসিনার আশঙ্কা তার বিরুদ্ধে আরো ৩০টির মতো চাঁদাবাজির মামলা দায়ের করা হবে। প্রাণ, শরীফ মেলামাইন ও আকিজ বিড়ির মতো কোম্পানির মালিকদের তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য খোঁজা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 06:39 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার আশঙ্কা তার বিরুদ্ধে আরো ৩০টির মতো চাঁদাবাজির মামলা দায়ের করা হবে। প্রাণ, শরীফ মেলামাইন ও আকিজ বিড়ির মতো কোম্পানির মালিকদের তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য খোঁজা হচ্ছে। শুক্রবার দুপুরে সুধাসদনে সাংবাদিকদের তিনি এই আশঙ্কার কথা জানান। শেখ হাসিনা বলেন, "আমি শুনলাম প্রাণ শরীফ মেলামাইন ও আকিজ বিড়িসহ অনেকে প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের খোঁজা হচ্ছে। অনেককে ধরে ধরে নিয়ে সই করিয়ে নিয়েছে। অনেক ব্যবসায়ীকে দিয়ে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হবে।" তিনি বলেন, "শুনেছি আমার বিরুদ্ধে ৩০টি চাঁদাবাজির মামলা দেওয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/০০২৪ ঘ.