২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সংঘর্ষে এক জন নিহত

কালিগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামে দু'প্রতিবেশীর সংঘর্ষে আবদুল হাকিম নামে এক ব্যক্তি নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঝিনাইদহ, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কালিগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামে দু'প্রতিবেশীর সংঘর্ষে আবদুল হাকিম নামে এক ব্যক্তি নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন নিহতের স্ত্রী ময়না ও ভাই নজির উদ্দিন। কালীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, বাড়িতে যাতায়াতের পথ নিয়ে প্রতিবেশী সদরউদ্দিনের সঙ্গে হাকিমদের বিরোধ ছিল। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে শুক্রবার সংঘর্ষ বাধলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮০৪ ঘ.