২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ড কমিশনার আরিফ ৫ দিনের রিমান্ডে

ওয়ার্ড কমিশনার মো. আরিফকে আলোচিত সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবেরা বেগম ও তার মেয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আটক করার পর মঙ্গলবার আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চাওয়া হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 04:51 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ওয়ার্ড কমিশনার মো. আরিফকে আলোচিত সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবেরা বেগম ও তার মেয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আটক করার পর মঙ্গলবার আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চাওয়া হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের (রমনা--মালিবাগ) কমিশনার আরিফকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। এরপর শিক্ষিকা ও তার মেয়ে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা, অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক মো. আকবর হোসেন তাকে জিজ্ঞাবাসাদের জন্য ১০ দিন রিমান্ড চান। রিমান্ডে আবেদনে বলা হয়, আরিফ ওই জোড়া খুনের সঙ্গে জড়িত। তার কাছে ওই হত্যাকাণ্ডের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে বলে ধারণা করা হচ্ছে। আবেদনে জানানো হয়, ২০০৪ সালের ১৬ ডিসেম্বর পরিবারের -- ৪৯ নম্বর 'জি' ফ্ল্যাটে খুন হন সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবেরা বেগম ও তার মেয়ে শারমিন সুলতানা শস্পা। এর আগে '৯৯ সালে ওই স্কুলের ম্যানেজিং কমিটি ষড়যন্ত্র করে তাকে পদত্যাগ করতে বাধ্য করে। কিন্তু পরে জেলা প্রশাসকের আদেশে সাবেরাকে প্রধান শিক্ষিকা পদে পুনবর্হাল করা হয়। চাঞ্চল্যকর ওই মা--মেয়ে রহস্য অনেকটাই উদঘাটিত হয়েছে। আরিফকে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য পাওয়া যাবে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোসাম্মৎ কামরুন্নাহার তার ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/২২৩৪ ঘ.