২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও খুলনার সরাসরি ট্রেন চলাচল এখনও বন্ধ

দুর্ঘটনার দুদিন পেরিয়ে গেলেও নওগাঁর আত্রাই স্টেশনে লাইনচ্যুত মালবাহী ট্রেনটির উদ্ধার কাজ এখনও শেষ করতে পারেনি রেল কর্তৃপ। বৃষ্টির কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটেছে বলে কর্তৃপ জানিয়েছেন। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা এবং খুলনার সরাসরি ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 01:20 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

নওগাঁ, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্ঘটনার দুদিন পেরিয়ে গেলেও নওগাঁর আত্রাই স্টেশনে লাইনচ্যুত মালবাহী ট্রেনটির উদ্ধার কাজ এখনও শেষ করতে পারেনি রেল কর্তৃপ। বৃষ্টির কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটেছে বলে কর্তৃপ জানিয়েছেন। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা এবং খুলনার সরাসরি ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহা পরিচালক কাজী আসাদউল্যা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করি রোববার রাতের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হয়ে যাবে। এখন রিলিফ ট্রেনের মাধ্যমে যাত্রী আনা নেওয়ার কাজ চলছে।" রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের জেনারেল ম্যানেজার ইকবাল হোসেন মোল্লা বলেন, লাইনচ্যুত পাঁচটি বগি উদ্ধার করা হলেও ট্রেনের ইঞ্জিন এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বৃষ্টিতে মাটি দেবে যাওয়ায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। তাই উদ্ধার কাজ কখন শেষ হবে তা বলা যাচ্ছে না। এদিকে সিগনাল অমান্য করে ট্রেন দুর্ঘটনা ঘটানোর অভিযোগে মালবাহী ওই ট্রেনটির চালক আজিম উদ্দিন এবং সহকারি চালক রফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সান্তাহার রেলস্টেশনের স্টেশন মাস্টার ডালিম হোসেন জানান, শনিবার সকাল থেকে অবিরাম বৃষ্টির ফলে সারাদিনই উদ্ধার কাজ ব্যাহত হয়। রোববার সকাল ১০ টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়। নওগাঁর আত্রাই রেল স্টেশনের কাছে শুক্রবার রাত সাড়ে দশটায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঈশ্বরদী--পার্বতীপুর লাইনে সরাসরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুটি রিলিফ ট্রেনের মাধ্যমে সীমিতভাবে যোগাযোগ সচল রাখা হলেও আত্রাই রেল স্ট্রেশনের উভয় পাশে যাত্রীবাহী, মালবাহী ট্রেনগুলো সান্তাহার এবং নাটোরে আটকা পড়ে। সান্তাহার রেল স্টেশন সূত্রে জানা গেছে, লাইনচ্যুত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শনিবার সকাল থেকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস, খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস, ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসডি/১৯০০ ঘ.