ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে রোববার সাবেক মন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিন, সাবেক সাংসদ আলী আসগর লবী এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্যর বিরুদ্ধে দায়ের করা মামলার আরও কয়েকজন সাীর স্যা গ্রহণ হয়েছে।
মীর নাছির ও মীর হেলালের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক ও মামলার বাদী শারমিন ফেরদৌসের স্যা গ্রহণ হয়।
দুই অভিযুক্তকে সকাল সাড়ে ৯ টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ আদালতে আনা হয়।
আলী আসগর লবীর বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলায় বিশেষ জজ আদালত--৩ এর বিচারক শাহেদ নূরউদ্দীনের আদালতে অবশিষ্ট স্যা দেন মামলার বাদী ঢাকার উপ--কর কমিশনার মো. নুরুল আমিন। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মোস্তাক হোসেনের স্যাও নেয় আদালত।
এ মামলার স্যা আগামী ১২ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে।
ফতুল্লায় আবুল খায়ের গ্র"পের পচা গম উদ্ধারের ঘটনায় ১৫ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারি মামলায় দুই সাীর স্যা গ্রহণ করা হয় বিশেষ জজ আদালত--৪ এ। বিচারক শামসুন নাহারের আদালতে স্যা দেন শাহনুর ইসলাম ও মানোয়ার হোসেন।
মামলার সব আসামীই আদালতে উপস্থিত ছিলেন।
গত ৩০ মে এ মামলার অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তরা হলেন, ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপ--পরিদর্শক এনামুল হক ও মিরাজ আল মাহমুদ এবং আবুল খায়ের গ্র"পের মহাব্যবস্থাপক এ এস এম মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপক জাকির হোসেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯০৪ ঘ.
bdnews24