২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

কুষ্টিয়ার দৌলতপুরে শনিবার রাতে পুলিশ একটি সার্টারগান উদ্ধার করেছে। এসময় রহিদুল ইসলাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

কুষ্টিয়া, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কুষ্টিয়ার দৌলতপুরে শনিবার রাতে পুলিশ একটি সার্টারগান উদ্ধার করেছে। এসময় রহিদুল ইসলাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ রাত একটার সময় দৌলতখালী গ্রামের রহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে একটি সার্টারগান উদ্ধার করে। অবৈধ অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগে রহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, গ্রেপ্তারকৃত রহিদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৮৪১ ঘ.