২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ হাসেমের বিরুদ্ধে গাজীপুরে আরও একটি মামলা

সাবেক বিএনপি সাংসদ ও পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাসেমের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে তার বিরুদ্ধে গাজীপুরে তিনটি মামলা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

গাজীপুর, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক বিএনপি সাংসদ ও পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাসেমের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে তার বিরুদ্ধে গাজীপুরে তিনটি মামলা হলো। জমি জবরদখলের অভিযোগে বৃহস্পতিবার গাজীপুর ১ নম্বর আমলি আদালতে নতুন মামলাটি করেন সদর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার মো. আফসারউদ্দিন। মামলায় সাবেক সাংসদ ছাড়াও তার ছেলে মোহাম্মদ রাসেলসহ ছয় জনকে আসামী করা হয়েছে। অপর আসামীরা হলেন পারটেক্স গ্র"পের কর্মচারী এনামুল হক, মো. কামরুল, সফিক ও মোস্তফা। ম্যাজিস্ট্রেট রওশন জাহান অভিযোগটি নথিভুক্ত করে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০১ সালে বাহাদুর মৌজায় বাদীর বসত বাড়ি ভাংচুর করে আসামীরা জমি জবরদখল করে ওই জমিতে কারখানা স্থাপন করে। আসামীরা প্রভাবশালী হওয়ায় ওই সময় মামলা করতে সাহস পাননি বলে এজাহারে আফসারউদ্দিন উল্লেখ করেন। যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে এম এ হাসেম এখন কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৩২ ঘ.