২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুই সন্ত্রাসী গ্রেপ্তার

পৃথক অভিযানে বুধবার তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 03:24 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

রাজশাহী, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পৃথক অভিযানে বুধবার তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সন্ধ্যায় নগরীর পশ্চিম বালিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা লুৎফর রহমানের মামাতো ভাই ও অন্যতম সহযোগী জামিলকে। এছাড়া ভোরে বুলনপুর পদ্মার চরে অভিযান চালিয়ে ওয়ার্ড কমিশনার সাজ্জাদ হোসেনের ছেলে সাদিকুলকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, সাদিকুল সন্ত্রাস, লুটপাট ও সরকারি টিন আত্মসাতসহ আটটি মামলার আসামী। আর জামিলের বিরুদ্ধে সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে সাতটি মামলা রয়েছে। জামিলকে বুধবার দুপুরেই আদালতে হাজির করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডের আবেদন জানানো হয়েছে। সাদিকুলকে থানা হাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে বলে আলমগীর হোসেন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৮ ঘ.