২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে রাজশাহীতে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে নগরীর মেহেরচণ্ডী এলাকার তাহের আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 01:56 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

রাজশাহী, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- স্ত্রী হত্যার দায়ে নগরীর মেহেরচণ্ডী এলাকার তাহের আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার রাজশাহী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জাহাঙ্গীর আলম মোল্লা এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামী তাহির পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, দাবি অনুযায়ী যৌতুক না পেয়ে ২০০০ সালের ১৮ মার্চ রাতে তাহির তার স্ত্রী সূর্যকে হত্যা করে লাশ বস্তায় ভরে রেল লাইনের পাশে ফেলে রাখে। পরদিন পুলিশ ওই বস্তাবন্দি লাশ উদ্ধার করে। একইদিন নিহতের বোন মল্লিকা বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৪ ঘ.