গোপালগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রূপালী ব্যাংক কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজার শাখার নৈশ প্রহরী আনসার সদস্য কামরুল ইসলাম (৪০) খুন হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ব্যাংক কার্যালয় থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি মর্গে পাঠানো হয়েছে।
রামদিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা শওকত হোসেন জানান, কামরুলের কপালে ও নাকে জখমের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর পুলিশ ব্যাংকের সেকেন্ড অফিসার মোহাম্মদ আলী, আনসার সদস্য ওবায়েদুল, সাঈদুর, নুরুল এবং ঝাড়
bdnews24