২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালে জলিলের স্বাস্থ্য পরীক্ষা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলের স্বাস্থ্যসংক্রান্ত মোট ১৭ ধরনের পরীক্ষা--নিরীক্ষা করা হয়েছে সোমবার। বুকে ব্যথার কারণে রোববার রাত ১০ টায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউতে অধ্যাপক ড. ফজলুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে জলিলের স্ত্রী রেহানা জলিলসহ পরিবারের পাঁচ সদস্য তার সঙ্গে হাসপাতালের সিসিইউতে দেখা করেছেন। তবে পরিবারের সদস্যরা আব্দুল জলিলের সঙ্গে কী কথা হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন। সিসিইউ এর দারোয়ান বেলাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জলিলের স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য তার সঙ্গে দেখা করেছেন। তারা সেখানে ১৫ মিনিট অবস্থান করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 07:33 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলের স্বাস্থ্যসংক্রান্ত মোট ১৭ ধরনের পরীক্ষা--নিরীক্ষা করা হয়েছে সোমবার। বুকে ব্যথার কারণে রোববার রাত ১০ টায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউতে অধ্যাপক ড. ফজলুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে জলিলের স্ত্রী রেহানা জলিলসহ পরিবারের পাঁচ সদস্য তার সঙ্গে হাসপাতালের সিসিইউতে দেখা করেছেন। তবে পরিবারের সদস্যরা আব্দুল জলিলের সঙ্গে কী কথা হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন। সিসিইউ এর দারোয়ান বেলাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জলিলের স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য তার সঙ্গে দেখা করেছেন। তারা সেখানে ১৫ মিনিট অবস্থান করেন। এদিকে কারা উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী সোমবার বিকেলে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আব্দুল জলিলের হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। তাকে রোববার রাত ৯টায় কারাগার থেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।" তিনি জানান, হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের নেতৃত্বে বর্তমানে আব্দুল জলিলের চিকিৎসা চলছে। চিকিৎসকরা সোমবার জলিলের ১৭ ধরনের রোগনির্ণয় পরীক্ষা করতে দিয়েছেন। পরীক্ষার চূড়ান্ত ফলাফল পাওয়ার পর তাকে কতদিন হাসপাতালে অবস্থান করতে হবে সে বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।" প্রসঙ্গত, চারদিনের রিমান্ড শেষে রোববার বিকাল চারটা ২০ মিনিটে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম আব্দুর রউফ খান। আবদুল জলিলকে ২৮ মে বিকালে মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আটক করে যৌথবাহিনী। পরদিন আদালত তাকে চারদিন রিমান্ডে পাঠানোর আদেশ দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএম/এমএইচবি/১৮১৭ ঘ.