গাজীপুর, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- র্যাব সদস্যরা পৃথক দুটি ঘটনায় সাড়ে ২২ হাজার টাকা ও সাত রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
র্যাব--১১ এর উপ--পরিচালক মেজর মাকসুদুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টঙ্গীর মিল গেইট এলাকা থেকে ১০টি জাল ৫০০ টাকার নোটসহ জসিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে।
তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার বিকেলে ঢাকার মহাখালীতে আইসিডিডিআর বির সামনে থেকে বাকি জাল টাকাসহ সোহেল (৩০) ও ফারুক (২৮) নামে ওই চক্রের অপর দুই সদস্যকে গ্রেপ্তার করে।
এদিকে একই র্যাব সদস্যরা শনিবার রাত ১২ টার দিকে গাজীপুর শহরের বিলাশপুর এলাকা থেকে সাত রাউন্ড গুলিভর্তি বিদেশি রিভলবারসহ সন্ত্রাসী সাইদুর (৩২) ও তার সহযোগী কেরামত (৩০) কে গ্রেপ্তার করে।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় ৭/৮ টি করে মামলা রয়েছে।
বিডিনিউ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৯৫৬ ঘ.
bdnews24