২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ৯টার দিকে শহরের গাঙ্গিনার পাড়ে নিজের চেম্বার থেকে চন্দন পালকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

শেরপুর, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ৯টার দিকে শহরের গাঙ্গিনার পাড়ে নিজের চেম্বার থেকে চন্দন পালকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, ২০০৬ সালের একটি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামী হিসেবে চন্দন পালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আর কোনও অভিযোগ রয়েছে কিনা-- জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ তা খতিয়ে দেখছে। ২০০৬ সালের ১১ নভেম্বর শহরের রঘুনাথপুর বাজার এলাকায় আওয়ামী লীগের দু পক্ষের সংঘর্ষ বাধে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫৮ ঘ.