ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর হরিরামপুরে একটি নির্মাণাধীন বাড়ি থেকে শনিবার এক মহিলার জবাই করা লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। লাশের পরিচয় জানা যায়নি।
মিরপুর থানার উপ--পরিদর্শক মো. আব্দুল খালেক জানান, শনিবার দুপুরে হরিরামপুরের আনন্দ নগরে মঞ্জুর রহমানের নির্মাণাধীন বাড়ির রিজার্ভ ট্যাঙ্কে লাশটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে গলাকাটা লাশটি উদ্ধার করে।
হাত--পা বাধা লাশটির পায়ের রগও কাটা ছিল বলে জানান তিনি। পুলিশ এখনো মহিলার পরিচয় জানতে পারেনি।
আব্দুল খালেক আরো জানান, ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে বিকালে সাড়ে ৫ টা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/জেকে/১৮৩৯ ঘ.
bdnews24