গাজীপুর, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- টঙ্গীতে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
পুবাইল থেকে টঙ্গী আসার পথে একটি মিনিবাস নিমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছেন জহির (২০), সাদ্দাম (১৮), হাসান (৩০), আকবর মিয়া (২০) ও আবু জাহিদ (২২)। টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ইসলাম হোসেন জানান, মরদেহগুলো ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে ছয়জনকে টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত আব্দুস সাত্তার ও আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচএস/এসএনডি/জেকে/২০৪৭ ঘ.
bdnews24