২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমান গণির শ্বশুড়বাড়িতে অভিযান, বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

যৌথবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার সারা দিন গ্রেপ্তারকৃত প্রধান বন সংরক্ষক ওসমান গণির শ্বশুড়বাড়ি এবং পাশের একটি করাতকলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করেছে। উদ্ধার করা কাঠ বন বিভাগের সম্পত্তি বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 05:54 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যৌথবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার সারা দিন গ্রেপ্তারকৃত প্রধান বন সংরক্ষক ওসমান গণির শ্বশুড়বাড়ি এবং পাশের একটি করাতকলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করেছে। উদ্ধার করা কাঠ বন বিভাগের সম্পত্তি বলে পুলিশ জানিয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, যৌথ বাহিনীর সদস্যরা সকাল ১১ টা থেকে ওসমান গণির শ্বশুড়বাড়ি ৯৬/২/বি জিগাতলা মনেশ্বর রোডে অভিযান শুরু করে। বাড়িটির নীচ তলার গ্যারেজে বিপুল পরিমাণ চোরাই কাঠ লুকানো আছে বলে যৌথ বাহিনীর কাছে তথ্য ছিল। প্রায় দুই ঘন্টা তল্লাশি চালিয়েও সেখানে কোন কাঠ পাওয়া যায়নি। তবে যৌথ বাহিনীর সদস্যরা বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে দুপুর একটার দিকে ২৩ তল্লাবাগের 'ভাইভাই টিম্বার্স' থেকে ২৫ পিস সেগুন গাছের গুড়ি উদ্ধার করেন। ওসমাণ গনি বন বিভাগ থেকে ওই কাঠ অবৈধভাবে আত্মসাত করেছিলেন বলে পুলিশ দাবি করে। অভিযানে অংশ নেওয়া ধানমন্ডি থানার উপ--পরিদর্শক সেলিম আখতার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, উদ্ধার করা কাঠের আনুমানিক দাম কমপক্ষে ৫০ লাখ টাকা। এ ব্যাপারে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর আগে মঙ্গলবার যৌথবাহিনী উত্তরায় ওসমান গণির বাসা বনবিথী কমপে