২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারী দলের ৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মলম পার্টি ও ছিনতাইকারী দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে প্রায় ১৯ হাজার টাকাসহ ছিনতাই করা পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মলম পার্টি ও ছিনতাইকারী দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে প্রায় ১৯ হাজার টাকাসহ ছিনতাই করা পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-- ২ এর এএসপি আহম্মদ মুহীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাবের ছিনতাই প্রতিরোধ দল নিয়মিত টহল দেওয়ার সময় বুধবার সন্ধ্যা সাতটায় জিয়া উদ্যান এলাকা থেকে মলম পার্টি ও ছিনতাইকারী দলের সদস্য আলমগীর ও মোতালেবকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার সকালে র‌্যাব কর্মকর্তারা মহাখালী বাসস্ট্যান্ড থেকে রিপন ওরফে লিটন, জাকির, গাজীপুর চৌরাস্তা মোড় হতে খালেক ও গুলিস্থান বন্ধন কাউন্টার হতে শাহজালালকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা ট্যাক্সিক্যাব ও সিএনজি অটোরিক্সা যাত্রীদের চোখে মলম ও গুড়া মরিচ লাগিয়ে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। র‌্যাব কর্মকর্তা মুহীদ জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএফ/এসএনডি/১৯৩৬ ঘ.