২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকীতে বুধবার শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, স্পিকার জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার এম এ হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 03:59 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)--সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকীতে বুধবার শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, স্পিকার জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার এম এ হামিদ। এসময় সেনাবাহিনীর প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. আমিনুল করিম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম /এএফ/কেএম