২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে এক যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুরে মঙ্গলবার রাতে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে অজ্ঞাতনামা এক যুবক মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 06:00 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, ২৯ মে (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর মোহাম্মদপুরে মঙ্গলবার রাতে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে অজ্ঞাতনামা এক যুবক মারা গেছে। রাত সোয়া দশটার দিকে শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-২ এর ক্যাপ্টেন ফয়জুল বারী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, সন্ধ্যা থেকেই র‌্যাবের একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল। রাত সোয়া দশটার দিকে শিয়া মসজিদ এলাকায় ৪/৫ জন যুবককে আড্ডা দিতে দেখে টহলরত দলটির সন্দেহ হয়। র‌্যাব সদস্যরা তাদের প্রশ্ন করতে গেলেই র‌্যাব সদস্যদের ল্য করে গুলি ছোড়ে যুবকরা। আত্মরার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। অন্যরা পালিয়ে যেতে সম হয়। তিনি জানান যুবকটির মৃতদেহের সঙ্গে থাকা ৩ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এদিকে, মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা আব্দুল হাই রাত ১১টা ৫০ মিনিটে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন,"এ বিষয়ে আমরা কিছুই জানি না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/এসইউএম/এমএইচবি/০০১৭ ঘ.