ঘুষ নেওয়ার সময় শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার
ঘুষ নেওয়ার সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম তৌফিকুর রহমানকে সোমবার সকালে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর শাহ আলী জানান, তৌফিকুর রহমান ঘুষের বিনিময়ে শিক্ষকদের বদলির পাশাপাশি বিশ্বব্যাংক ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত শিখন কেন্দ্রগুলোর শিক্ষক, স্থান ও কমিটি পরিবর্তন করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে নয় হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান মেজর শাহ আলী।
