লাইসেন্স নেওয়াসাপেক্ষে আরও ৩৬ টি চ্যানেল প্রচারের অনুমতি
ডিস্ট্রিবিউটর হিসাবে লাইসেন্স গ্রহণসাপেক্ষে ১০টি পে চ্যানেলসহ আরও ৩৬টি স্যাটেলাইট টিভি চ্যানেল প্রচার করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার তথ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সহ সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। রোববার সরকারের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
১০টি পে চ্যানেল হচ্ছে: টেন স্পোর্টস, এএক্সএন, ইটিভি বাংলা, স্টার ওয়ান, টুন ডিজনি, ডিজনি চ্যানেল, সেট ম্যাক্স, স্টার উৎসব, সাব টিভি ও ট্র্যাভেল অ্যান্ড লিভিং।
২৬ টি ফ্রি-টু-এয়ার চ্যানেল হলো: আল-জাজিরা, পিস টিভি, কিউ টিভি, পিটিভি ওয়ার্ল্ড, সৌদিয়া, ব্লুমবার্গ, ভোয়া, আইআরবি, ডি ডব্লিউ (জার্মান), জিইও (পাকিস্তান), রিয়াল মাদরিদ, টিভি ফাইভ, অ্যারিরাং, এনএইচকে, ডিডি নিউজ, ডিডি ন্যাশনাল, ডিডি বাংলা, ডিডি স্পোর্টস, আল-জাজিরা স্পোর্টস, এজেকে, আজতক, জি মিউজিক, জি স্মাইল, মুভি-১, মুভি-২ এবং জুম।
এর আগে গত ২২ মে তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে ১২টি দেশি ও ২৯ টি বিদেশি চ্যানেল ছাড়া বাকি সব ধরনের চ্যানেল প্রচার নিষিদ্ধ করা হয়।
অনুমতি পাওয়া দেশি চ্যানেলগুলো হচ্ছে- এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, আরটিভি, চ্যানেল ওয়ান, বাংলাভিশন, বৈশাখী টিভি, এসএন টেলিভিশন, ইসলামিক টিভি, দেশ টিভি, দিগন্ত টিভি ও সিএসবি।
২৯টি বিদেশি চ্যানেল হচ্ছে- বিবিসি ওয়ার্ল্ড, সিএনএন, ফক্স নিউজ, স্কাই নিউজ, দি হিস্টরি চ্যানেল, ইএসপিএন, হলমার্ক, ডিসকভারি চ্যানেল, কার্টুন নেটওয়ার্ক, নিকেলোডেওন, এনিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, স্টার স্পোর্টস, এইচবিও, আলফা বাংলা, জি ইংলিশ, জি নিউজ, জি স্পোর্টস, জি মুভিজ, জি সিনেমা, জি এমজিএইচ, জি টিভি, স্টার প্লাস, স্টার মুভিজ, স্টার ওয়ার্ল্ড, স্টার গোল্ড, সনি টিভি ও এমটিভি।
