ভোটার তালিকা নিয়ে কথা বলতে ফখরুদ্দীনের অফিসে নির্বাচন কমিশন
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে প্রস্তাবিত ভোটার তালিকার পাইলট প্রকল্পের ব্যাপারে তাকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
ছবিসহ ভোটার তালিকার পাইলট প্রকল্পের কাজের অগ্রগতি জানানোর জন্য শনিবার বিকেলে এটিএম শামসুল হুদা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। নির্বাচন কমিশনার মো. ছহুল হোসেন ও সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির তার সঙ্গে ছিলেন।
ছহুল হোসেন শনিবার রাত আটটায় নফহবংি২৪.পড়স কে বলেন, “ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আগামী ১০ জুন থেকে গাজীপুরের শ্রীপুর থেকে শুরু হওয়া ছবিসহ ডিজিটাল ভোটার তালিকার পাইলট প্রকল্পের অগ্রগতি সম্পর্কে কথা হয়েছে।”
তিনি আরো জানান, প্রকল্পে সেনাবাহিনী প্রযুক্তিগত সহায়তা দেবে। সেনাবাহিনী ল্যাপটপ কমপিউটারসহ অন্যান্য উপকরণ সামগ্রী যোগান দেবে।
