ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজ গ্রেপ্তার
চাঁদাবাজ ও সন্ত্রাসী ওমর ফারুক জীবন (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সদর থানা পুলিশ শহরের পইরতলা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, জীবনের বিরুদ্ধে বিআরটিসির কাউন্টার থেকে চাঁদাবাজিসহ সন্ত্রাসের অভিযোগে থানায় তিনটি মামলা রয়েছে।
