২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন

রায়পুরের ধর্ষণ মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মো. মুজিবুল কামাল এ রায় দেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

আদালতের রায়ে প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হল আবুল হাসান, হারুনুর রশিদ ও কামরুল হাসান।

মামলার বিবরণে জানা যায়, আসামীরা ২০০২ সালের ২৫ আগস্ট রায়পুর উপজেলার পূর্বলাচ গ্রামের এক তরুণীকে শহরের একটি দোকানে আটকে রেখে ধর্ষণ করে। পরে তারা ধর্ষিতার মাথা ন্যাড়া করে দেয়।