২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও একটি বিশেষ আদালতের কাজ শুরু

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা একটি ঘুষের মামলার বিচার কাজের মাধ্যমে শুরু হয়েছে জাতীয় সংসদ ভবনে স্থাপিত আরও একটি বিশেষ আদালতের কার্যক্রম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 05:33 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

গত ৬ মে চারটি আদালতের মাধ্যমে সংসদ ভবনে বিশেষ জজ আদালতের কাজ শুরু হয়।

বুধবার নারায়ণগঞ্জের একটি ম্যাজিস্ট্রেট আদালত থেকে ঘুষের মামলাটি বিশেষ জজ আদালত--৪ এ অভিযোগ গঠনের জন্য পাঠানো হয়।

তবে আসামীপক্ষ মামলার অভিযোগ গঠন কয়েকদিন পিছিয়ে দেওয়ার আবেদন জানালে বিচারক সামসুন্নাহার ২৯ মে অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

অবশ্য মামলার প্রধান আসামী ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হলে আদালত তা নাকচ করে দেন।

গত ২৯ জানুয়ারি ফতুল্লার আফসার অয়েল মিলের ঘাট থেকে আবুল খায়ের গ্র“পের আমদানি করা পঁচা গম বোঝাই পাঁচটি জাহাজ আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এরপর ৩১ জানুয়ারি আবুল খায়ের গ্র“পের এক কর্মকর্তাকে অভিযোগ থেকে বাদ দেওয়ার বিনিময়ে ১৪ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফতুল্ল¬া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুই উপপরিদর্শক ও আবুল খায়ের গ্র“পের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

ওই ঘটনায় আশরাফ উল ইসলাম, দুই উপপরিদর্শক এনামুল হক ও মিরাজ আল মাহমুদ এবং ঘুষদাতা মোস্তাফিজুর রহমান ও জাকির হোসেনকে আসামী করে মামলা করা হয়।