সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন খারিজ
বর্তমান সরকারের ক্ষমতায় থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদনটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে আবেদনটি ‘উপস্থাপিতই হয়নি’ হিসেবে বাতিল করে ত্র“টি সংশোধন করে নতুন করে আবেদন করার সুযোগ রেখেছে আদালত বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। রিটকারীর আইনজীবী সৈয়দ গোলাম মোস্তফার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার আবেদনকারীর আইনজীবীর কাছে আদালত জানতে চান, আবেদনকারীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন কিনা। জবাবে আইনজীবী তার মক্কেলকে চেনেন না বলে জানান।
আদালত প্রশ্ন করেন, এধরনের মামলা করতে হলে আবেদনকারীকে মামলা করার এক্তিয়ার প্রমাণ করতে হয়। এ আবেদনে এসব বর্ণনা নেই।
এ পর্যায়ে সৈয়দ গোলাম মোস্তফা বলেন, আমি মামলাটি প্রত্যাহার করতে চাই। আদালত বলেন, তিনদিন শুনানির পর মামলা প্রত্যাহারের সুযোগ নেই।
এসময় আইনজীবী আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে তুলে নেওয়ার এবং পরে সংশেধিত অবস্থায় পুনরায় মামলাটি করার আবেদন জানান। আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে অনুমতি দিয়ে আদালত মামলাটি আবারও দায়েরের অনুমতি দেন।
আদালত থেকে বেরিয়ে সৈয়দ গোলাম মোস্তফা নফহবংি২৪.পড়স কে বলেন, অবকাশের পর নতুন করে এ রিট আবেদনটি দায়ের করা হবে।
বিএনপি নেতা হারিছ চৌধুরীর স্ত্রী জোসনে আরা চৌধুরী গত ৬ মে রিট আবেদনটি দায়ের করেন।
আবেদনে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও ১০ উপদেষ্টা এম এ মতিন, ব্যারিস্টার মইনুল হোসেন, গীতিআরা সাফিয়া চৌধুরী, ইফতেখার আহমদ চৌধুরী, ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, তপন চৌধুরী, ড. চৌধুরী সাজ্জাদুল করিম, আইয়ুব কাদরী, মো. আনোয়ারুল ইকবাল, ডা. এ এস এম মতিউর রহমান এবং প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাকে পক্ষভুক্ত করা হয়।
আবেদনে বলা হয়, ১২ জানুয়ারি প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পর থেকে সংবিধান অনুয়ায়ী এ সরকারের মেয়াদ ১১ এপ্রিলই শেষ হয়ে গেছে। এর পরও প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের সরকার পরিচালনা সংবিধানবিরোধী।
আবেদনে কোন ক্ষমতাবলে বর্তমান সরকার দায়িত্বপালন করছেন এবং কোন ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার তার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব অবহেলা করছেন তার কারণ দর্শানোর জন্য রুল জারির আবেদন করা হয়। এছাড়া পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন দ্রুত সম্পন্ন করার নির্দেশও চাওয়া হয়।
ওই আবেদনে আরও বলা হয়, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজন করা হয়েছে। ওই বিধানে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পর সংসদ গঠিত হওয়ার পর এবং নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টা দায়িত্বে থাকবেন। সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অর্থাৎ ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে।
রিট আবেদনে বলা হয়, গত ২৯ অক্টোবর সংসদ ভেঙে যাওয়ার পর প্রথম ও পরে ১২ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদ অনুযায়ী এ তত্ত্বাবধায়ক সরকারের ৯০ দিন ক্ষমতায় থাকার কথা। সেই মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়ে গেছে। সংবিধানে বলা হয়েছে যে, এ সরকার শুধু রুটিন কাজ করবে, নীতিগত কোনো সিদ্ধান্ত এ সরকারের নেওয়ার কথা নয়। কিন্তু রুটিন কাজের বাইরে এ সরকার রাজনৈতিক দলের সংস্কারের কথা বলছে। এসব শ্লোগানধর্মী বিষয়গুলো রুটিন কাজের বাইরে বলে তা সংবিধানবিরোধী। এসব কথা বলে তারা যতদিন সম্ভব ক্ষমতা আঁকড়ে থাকতে চান। এর মাধ্যমে তারা সাংবিধানিক ধারাবাহিকতা এবং গণতন্ত্র ধ্বংস করছেন।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গত বছরের ২৮ অক্টোবর ক্ষমতা ছাড়ার গঠিত তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে শপথ নেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। কিন্তু নির্বাচনসহ বেশকিছু বিষয়ে নেওয়া তার বিতর্কিত সিদ্ধান্তের প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের লাগাতার আন্দোলনের মুখে ১১ জানুয়ারি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেন ইয়াজউদ্দিন আহম্মেদ।
একই সঙ্গে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের নয় উপদেষ্টাও এ সময় পদত্যাগ করেন। ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় বিচারপতি ফজলুল হককে।
এর পরদিন ১২ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রধান হিসেবে শপথ নেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও পল্ল¬ী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ড. ফখরুদ্দীন আহমদ।
১৩ জানুয়ারি নতুন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন ব্যারিস্টার মইনুল হোসেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, বিজ্ঞাপন উদ্যোক্তা গীতিআরা সাফিয়া চৌধুরী, দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আবদুল মতিন ও স্কয়ার গ্র“পের তপন চৌধুরী।
এর দুদিন পর ১৬ জানুয়ারি আরও পাঁচজন উপদেষ্টা নিয়োগ করা হয়। তারা হলেন এইডস বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) মতিউর রহমান, সাবেক সচিব আইয়ুব কাদরী, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক প্রধান আনোয়ারুল ইকবাল, জাতিসংঘে বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরী এবং ড. চৌধুরী সাজ্জাদুল করিম।
