কেরানীগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি
কেরানীগঞ্জের নেকরোছবাগে শনিবার রাতে পাশাপাশি দুটি বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকাসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।
এ সময় ডাকাতদের হামলায় নাদিমুল ইসলাম ও সাইফুল ইসলাম নামে দুই ভাই আহত হন।
কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, নাদিমুল ও সাইফুল নেকরোছবাগে পাশাপাশি দুটি বাড়িতে থাকেন। শনিবার রাত দুইটার দিকে ১৫/১৬ জন ডাকাত তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে নগদ ১০ হাজার টাকা, ২১ ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোনসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা নাদিমুল ও সাইফুলকে মারধোর করে।
কেরানীগঞ্জ (পুরাতন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মল্লিক মো. রুহুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, নাদিমুল ও সাইফুলের বাবা ইকবাল হোসেন এ বিষয়ে একটি মামলা করেছেন। ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
