২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোলাই মদসহ গ্রেপ্তার ৪

নগরীর রাহাত্তারপুল এলাকা থেকে শনিবার রাতে পুলিশ ২৭৫ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে দুইজন নারীও আছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 12:41 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

গ্রেপ্তারকৃতরা হলেন, সাজু বেগম (২০), বিলকিস বেগম ওরফে পাখি (৪২), মো. মাসুম (৪২) ও মো. রশীদ (৪০)।

বাকলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মো. মোবারক জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে টহল পুলিশের একটি দল রাহাত্তারপুল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা আটকায়। অটোরিকশাতে তল্লাশি চালিয়ে পুলিশ ৫৫ প্যাকেট মদ উদ্ধার করে যার প্রতিটিতে পাঁচ লিটার করে চোলাই বাংলা মদ ছিল।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ মদ বহনকারী অটোরিকশাকেও আটক করেছে।