নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২
জেলার মহাদেবপুর উপজেলার বাসস্ট্যান্ডের কাছে শনিবার সকালে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
এরা হলেন হানিফ আলী (৩০) ও লুৎফর রহমান (৫৫)। তাদের বাড়ি জেলার পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান নফহবধি২৪.পড়স কে জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁয় ব্যবসায়িক কাজ শেষ করে হানিফ ও লুৎফর মোটর সাইকেলে পত্নীতলায় যাচ্ছিলেন। মহাদেবপুর উপজেলার বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তারা।
জনতা ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
