২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সিটি কমিশনার জেলাল কারাগারে

বরিশাল সিটি কর্পোরেশনের কমিশনার সৈয়দ জাকির হোসেন জেলালকে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বরিশাল প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মুনিম হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপির সাবেক সাংসদ ও যুবদল সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালের ভাই জাকির হোসেন জেলালকে বুধবার বিকালে সিটি কর্পোরেশন ভবন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ওই সময় র্যাব কর্মকর্তা মেজর জামিল উদ্দিন আহমেদ বলেন, দুর্নীতির অভিযোগে জেলালকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম নফহবংি২৪.পড়স কে জানান, কমিশনার জেলালের বিরুদ্ধে জরুরি অধ্যাদেশের ১৬ (২) ধারায় বুধবার রাতে মামলা দায়ের হয়েছে। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ পরিদর্শক শাহবুদ্দিন আজাদকে।

কমিশনার জেলাল সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

জেলাল ছাড়াও সিটি কর্পোরেশনের আরও তিন কমিশনার যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর এখন কারাগারে রয়েছেন। এরা হলেন, আতিকুর রহমান, ফিরোজ আহমেদ ও কে এম মতুর্জা আবেদীন।