২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াদুদ ভূইয়ার সম্পত্তি জব্দ করার নির্দেশ

বিএনপির সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়ার সব স্থাবর--অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 02:59 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় খাগড়াছড়ির প্রথম শ্রেণীর আমলি আদালত সোমবার এ আদেশ দেন। ওয়াদুদ ভূইয়া এখন কুমিল্লা কারাগারে আটক আছেন।

দেশে জরুরি অবস্থা জারির পর যৌথবাহিনী গত ৩ ফেব্র“য়ারি ওয়াদুদ ভূইয়াকে আটক করে। এরপর দুর্নীতি দমন কমিশন ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে তার সম্পত্তির হিসাব চায়। কারাগারে আটক অবস্থায় জেলারের মাধ্যমে হিসাব দিলেও তাতে গড়মিল থাকায় কমিশনের উপ পরিচালক নুরুল আলম গত ২১ মার্চ খাগড়াছড়ি থানায় সাবেক সাংসদের বিরুদ্ধে মামলা করেন।