জুরাইনে গুলি করে ১ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই
রাজধানীর জুরাইনে রোববার ছিনতাইকারীর গুলিতে মো. সোহাগ (২২) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
সোহাগ দাবি করেছেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
আহত সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি তার দোকানের টাকা জমা দিতে সোনালী ব্যাংক, পোস্তগোলা শাখায় যাচ্ছিলেন। জুরাইন কবরস্থান পর হয়ে কুলিবাগানে পৌঁছলে তিন ছিনতাইকারী তাকে গুলি করে হাতের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে টহল পুলিশের কাছে খবর পেয়ে শ্যাামপুর থানা পুলিশ তাকে দুপুরের দিকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, ছিনতাইকারীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে একটি মামলা করার প্রস্তুতি চলছে।
