হাফিজ ইব্রাহিম দুদিনের রিমান্ডে
বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমকে আরও দুদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রোববার ভোলার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পুলিশ দুটি মামলায় হাফিজ ইব্রাহিমকে ১৪ দিনের রিমান্ড নেওয়ার আবেদন জানায়। তখন বিচারক গোপাল চন্দ্র দাস একটি মামলায় দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি অপর মামলায় রিমান্ড আবেদন না মঞ্জুর করা হয়।
